সম্প্রতি ধানমন্ডির সাতমসজিদ রোডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) একটি বিল সংগ্রহ বুথ উদ্বোধন করেছে মেঘনা ব্যাংক পিএলসি। গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ইউটিলিটি বিল পরিশোধ সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মমতাজুল করিম এন আহমেদ এবং ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার (এনওসিএস নর্থ) মো. তারিকুল হক।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী (এনওসিএস সাতমসজিদ) ইঞ্জিনিয়ার আফাজ্জল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএ
Advertisement