জাতীয়

২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন

ঢাকাসহ দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরম ও তীব্র রোদে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে এ তথ্য জানান। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনসরকারি হাসপাতালের দুঃখ জনবল খরা, আধুনিক যন্ত্রপাতি যেন ‘শো-পিস’ হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বিকেল ৩টায় আমাদের স্টেশনগুলোর রেকর্ড অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ বইছে। এছাড়াও ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় আবার তাপমাত্রা রেকর্ড করা হবে। তখন হয়তো আরও দুই-এক জেলায় তাপপ্রবাহের তথ্য আসতে পারে।

Advertisement

তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/কেএসআর