সোশ্যাল মিডিয়া

‌‘এভারেস্ট অভিযানে আমার দেখা পঞ্চম ডেডবডি’

এভারেস্ট জয় করা খুব সহজ নয়। আছে মৃত্যুঝুঁকি। তুষার ঝড়ের কবলে পড়ার আশঙ্কা। তারপরও পর্বতারোহীরা ছুটে যান সেখানে। স্বপ্ন দেখেন এভারেস্ট জয় করার।

Advertisement

গত বছর এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে তিনি সাক্ষী হয়েছেন কয়েকটি অনাকাঙ্ক্ষিত মুত্যুর।

সম্প্রতি তার সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত ২০ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে একটি মৃতদেহের ছবিসহ পোস্ট করেছেন তিনি। ছোট্ট এই লেখায় তুলে ধরেছেন এভারেস্ট অভিযানের কঠিন ভয়াবহতা।

আরও পড়ুনকনটেন্ট নির্মাণের নামে বন্যপ্রাণী হুমকির মুখে 

ইকরামুল হাসান শাকিল লিখেছেন, ‘এভারেস্ট অভিযানে আমার দেখা পঞ্চম ডেডবডি। ওপরে যাওয়ার সময় এটা ছিল না, ফেরার পথে দেখা। কয়েক ঘণ্টা আগে মারা যাওয়া মানুষটি হয়তো এভারেস্টের চূড়ায় দুই হাত প্রসারিত করে বিজয়োল্লাস করেছিল। কিন্তু দয়াহীন মায়াহীন অহংকারী এভারেস্ট নিজের কাছেই রেখে দিয়েছে।’

Advertisement

তিনি লিখেছেন, ‘ইয়েলো ব্যান্ড বা ইয়েলো রকের ঠিক নিচেই ছবিটার স্থান। এভারেস্ট অভিযানের পথে ইয়েলো ব্যান্ড বা ইয়েলো রক হলো নেপালের দিক থেকে আরোহণের সময় ক্যাম্প-৩ থেকে ক্যাম্প-৪-এ যাওয়ার পথে লোৎসে ফেস বা লোৎসে পর্বতের ঢালে অবস্থিত একটি হলুদ বর্ণের পাথরের স্তর। ডেথজোনের খুব কাছেই এর অবস্থান।’

এসইউ