জাতীয়

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিকভাবে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সাইমুম পারভেজ এ নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

Advertisement

আরএমএম/এমএএইচ/