জাতীয়

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্ত্রী

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে বলে জানিয়েছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি মসজিদের অনুকূলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার থেকে পরিশোধ করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদান গ্রহণপূর্বক পরিশোধ করা হয়ে থাকে। বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রাথমিক হিসাব মতে, দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার ৪ হাজার ৯০৮টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।   এমওএস/এমকেআর  

Advertisement