তীব্র গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, পানি শূন্যতা তৈরি হয়, আর অস্বস্তি বাড়তে থাকে। এই সময়ে শুধু পানি পান করলেই হয় না - খাবারেও এমন কিছু রাখা দরকার, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কিছু সবজি রয়েছে, যেগুলোতে পানি ও পুষ্টিগুণ বেশি থাকায় গরমে শরীরকে স্বস্তি দিতে পারে।
Advertisement
১. শসাশসা এই তালিকার প্রথম দিকে। এতে প্রায় ৯৫ শতাংশই পানি, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা কিছু খনিজ গরমে হারানো ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক।
২. করলাকরলা স্বাদে তেতো হলেও গরমে শরীরের জন্য ভালো। এটি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।
৩. পটলপটলও গরমে খাওয়ার উপযোগী একটি সবজি। এতে পানি ও ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে এবং শরীরকে হালকা রাখে।
Advertisement
৪. ঝিঙে ও চিচিঙ্গাঝিঙে বা চিচিঙ্গার মতো সবজিগুলোতেও পানির পরিমাণ বেশি। এগুলো শরীর ঠান্ডা রাখতে এবং গরমজনিত ক্লান্তি কমাতে সহায়ক।
৫. টমেটোটমেটোতে পানি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। সালাদ বা হালকা রান্না করে খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায়।
৬. লাউলাউ গরমের জন্য আদর্শ একটি সবজি। এটি হালকা, সহজপাচ্য এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমে পেটের অস্বস্তি কমাতেও লাউ উপকারী।
তবে শুধু সবজি খাওয়াই যথেষ্ট নয়, কীভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। গরমে অতিরিক্ত তেল-মসলা দিয়ে রান্না করলে এই সবজিগুলোর উপকারিতা কমে যেতে পারে। তাই হালকা রান্না বা সেদ্ধ, ভর্তা বা সালাদ আকারে খাওয়াই ভালো।
Advertisement
সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং, ইউএসডিএ নিউট্রিশন ডেটা, মায়ো ক্লিনিক
এএমপি/জেআইএম