পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন ‘হেভিওয়েট’ প্রার্থীরা। ভোট দিয়ে রাজ্যবাসীকে ভোট দিতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন সব দলের প্রার্থীই।
Advertisement
নিজের বাসস্থান কাঁথি থেকে নন্দীগ্রাম এসে নন্দনায়কবর প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতবার অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পরাজিত করেছিলেন তিনি। এই কেন্দ্রে তার প্রতিপক্ষ এবার তৃণমূল কংগ্রেসের পবিত্র কর।
অন্যদিকে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী যেখানে তার প্রতিপক্ষ মমতা ব্যানার্জী। ভবানীপুর কেন্দ্রে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।
উত্তরবঙ্গের শিলিগুড়ি কেন্দ্রে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। ২০১১ ও ২০১৬ বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির পার্শ্ববর্তী ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন গৌতম দেব।
Advertisement
অবশ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জীর কাছে পরাজিত হন। এবার তিনি শিলিগুড়ি থেকে প্রার্থী হয়েছেন। মূল প্রতিপক্ষ বিজেপির শঙ্কর ঘোষ।
মালদার ইংরেজবাজার কেন্দ্রে নিজের ভোট দিলেন মালদার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। তার সঙ্গে ছিলেন মালদার কংগ্রেস এমপি ইশা খান চৌধুরী। দুজনেই মালদার রাজনৈতিকভাবে প্রতিপত্তিশীল গনি খান চৌধুরি ও আবু হাসেম খান চৌধুরির পরিবারের সদস্য।
পরিবারের সবাই কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৯ সালে মৌসম নূর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে ফের ২০২৬ সালের জানুয়ারি মাসে কংগ্রেসে ফিরে যান তিনি। ভোট দিয়ে তার বক্তব্য, পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতা বজায় রাখাকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেন।
টিটিএন
Advertisement