ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ড। সম্প্রতি মেগিন কেলি শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ৩০ বছর বয়সে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।
Advertisement
তিনি জানান, যুক্তরাজ্যে সম্মতির বয়স ১৬ হওয়ায় বিষয়টি আইনগতভাবে অপরাধ নয়। তবে পরে তিনি নিজেই এটিকে ‘শোষণমূলক’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, তখন তিনি অনেকটাই অপরিপক্ব ছিলেন এবং নিজের খ্যাতি ও ক্ষমতার কারণে সম্পর্কগুলোতে অন্য মানুষের ওপর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন না। তার ভাষায়, ক্ষমতার পার্থক্য থাকলে এমন সম্পর্ককে তিনি এখন শোষণ হিসেবে দেখেন এবং অতীতের আচরণকে স্বার্থপর ও অপ্রতুল বিবেচনার ফল বলে মনে করেন।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে চারজন নারীর অভিযোগে ধর্ষণ, অশালীন নির্যাতন এবং যৌন নির্যাতনের মামলা আনা হয়। সেগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে। একই বছরের ডিসেম্বরে আরও দুই নারীর অভিযোগে তার বিরুদ্ধে অতিরিক্ত ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ যুক্ত হয়। তবে তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।
Advertisement
তার বিচার শুরু হওয়ার কথা ছিল ২০২৬ সালের জুন মাসে লন্ডনের একটি আদালতে। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছে।
এলআইএ