জোকস

আজকের জোকস: চিকিৎসক যখন কবি

 

উম্মে সালমা

Advertisement

চিকিৎসক যখন কবি

রোগী: ডা. সাহেব আসবো নি?চিকিৎসক: ওহে রোগী, এসেছো দেখাতে আমায়। আমি করি ডাক্তারি, তোমায় আসতে আমি কি বা মানা করি! বলেন আপনার সমস্যাগুলি, আমি দেখি আপনার জন্য কি করতে পারি!রোগী: আমার গত দু'দিন ধরে মাথা যন্ত্রণা। সহ্য করতে পারছিনা। ওষুধেও কাজ হচ্ছেনা। চিকিৎসক: সহ্য করার ক্ষমতা লাগবে, তবেই তো ওষুধে কাজ হবে। মাথাব্যথা প্রতিটি ঘরে ঘরে, এ থেকে মুক্তি পাবে খুব ভালো করে। দিচ্ছি আমি ওষুধ, খাবেন আপনি রোজ।

****

তুমি, আমি আর ড্যানিশ

প্রেমিকা: চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই আর সুন্দর মতো সংসার করি। সেখানে শুধু থাকবো তুমি, আমি আর ড্যানিশ। প্রেমিক: বাহ বেবি, বিয়ের আগেই বাচ্চার নাম রেখে দিলে ড্যানিশ। খুব সুন্দর নাম।প্রেমিকা: আরে বলদ, কিসের বাচ্চা? ড্যানিশ তো আমার প্রিয় বিড়ালটার নাম। ভুলে গেলি!

Advertisement

কেএসকে