রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।
Advertisement
দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এ বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠকটি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সমন্বয় জোরদার করার অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত রয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।
Advertisement
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম শক্তিশালীকরণ এবং চলমান রাজনৈতিক ইস্যুগুলোতে দলের অবস্থান নির্ধারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কেএইচ/এমআইএইচএস