ক্যাম্পাস

ঢাবির আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ-রোকেয়া হল

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৫তম আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে কবি জসীম উদদীন হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে জগন্নাথ হলের শিক্ষার্থী জুনান চাকমা চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আসিফ মেহমুদ আবাবিল রানার্স-আপ হয়েছেন। ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে রোকেয়া হলের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া চ্যাম্পিয়ন এবং একই হলের শিক্ষার্থী ইফরিত ফাইজা ইমি রানার্স-আপ হয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক, ডাকসুর ক্রীড়া সম্পাদক-সহ আবাসিক শিক্ষক, হল সংসদের নেতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এফএআর/জেএইচ