দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Advertisement

ডিজিএম আব্দুস সালাম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে।

মো. সজল আলী/এমএন/এমএস

Advertisement