রাজধানীর মুগদা থানার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ‘ব্লক রেইড’ পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে এই ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন- জাকির, মিন্টু, এরশাদ, মো. হিমেল, মো. আরিফ, আকাশ, শামিমা, নাঈম হাওলাদার, সোলেমান মুন্না, অলি, মো. জাফর, শাকিল, অনিক, মোশাররফ হোসেন, ইয়াসিন, হৃদয় হোসেন, আদিবুল ইসলাম কিশোর, রুবেল মিয়া, রাব্বি হোসেন হৃদয়, আল আমিন, আফজাল হোসেন, আকাশ, আল আমিন, সাগর মিয়া, আকাশ মিয়া, বিল্লাল হোসেন, মোস্তাকিম, হযরত আলী , আপন, আশরাফুল, রামপ্রসাদ, মোক্তার হোসেন, বিপ্লব, মোস্তফা মিয়া, আমির হোসেন, আল আমিন, আবির, মোকলেছ, স্বপন, শামীম মিয়া, রনি, শরীফুল ইসলাম, রাজু, সাইদুল মিয়া, আরিফ, সুবুজ জামান, হিরন, সজীব, রবীন মিয়া, সানিল মিয়া, রাসেল মিয়া , রাসেল মিয়া, সাকিল, রাজন, রাসেল, রাকিব হোসেন, ইদ্রিস আলী, সাকির হোসেন, সাকিব হোসেন।
গ্রেফতারদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠান বলে জানান এন এম নাসিরুদ্দিন।
Advertisement
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস