বিনোদন

আগেও যে অপরাধে জেলে গিয়েছিলেন নায়িকা পূজা চেরির বাবা

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিনোদন পাড়ায় নানা চর্চা চলছে। এরমধ্যে পরিচালক-প্রযোজক মোহাম্মদ ইকবাল মন্তব্য করছেন।

Advertisement

তিনি জানান, ‘নায়িকা পূজা চেরির বাবা নতুন জেলে যাননি। এর আগেও গ্রেফতার হয়েছিলেন তিনি। যেহেতু এটা আমার এলাকা, তাই বিষয়টি আমি ভালোভাবেই জানি।’ 

গতকাল (২৬ এপ্রিল) রোববার রাতে বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা চেরির পরিবার ও তার বাবার অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মোহাম্মদ ইকবাল। তিনিদাবি করেন, ‘আমি যতটুকু জানি, তিনি সম্ভবত আদম ব্যবসার সাথে জড়িত ছিলেন। সেই কারণেই পূজার বয়স যখন মাত্র ৪-৫ বছর তখন তিনি গ্রেফতার হয়েছিলেন। পরে তাকে জেলে পাঠানো হয়েছিলো।’সংবাদ সম্মেলনে পরিচালক ইকবালের বক্তব্যে উঠে আসে পূজা চেরির ছোটবেলার কষ্টের দিনগুলোর কথা। এই নির্মাতা জানান, পূজার বাবা গ্রেফতার হওয়ার কারণে তার মা আলাদা হয়ে গিয়েছিলেন। অনেক কষ্টে তিনি মেয়েকে মানুষ করেছেন। তার স্বপ্ন পূরণ করেছেন।

পূজার মা টেইলার্সের দোকান চালাতেন। তা উল্লেখ করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার বাসার পাশেই ছোট্ট একটা টেইলার্সের দোকান ছিলো। সেখানে পূজার মা কাপড় সেলাই করতেন। সেই দোকানে বসেই মেয়েটা (পূজা) অনেক কষ্ট করে বড় হয়েছে। তাই অনুরোধ করবো, তার বাবার পাপ বা অপরাধের সঙ্গে ওকে মেলাবেন না। ওর মা নেই, সেই মায়ের জন্য আমার শ্রদ্ধা। তিনি একজন সংগ্রামী নারী ছিলেন।’

Advertisement

পূজার পরিবার নিয়ে মোহাম্মদ ইকবাল যে বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি পূজা চেরি। তবে তার বাবা গ্রেফতার হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে ‘দম’ ছবির নায়িকা বলেন, ‘মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমাকে জড়াবেন না।’

 

এমআই/এলআইএ