ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
Advertisement
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে সোহরাব আলী ও তার সঙ্গীরা। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ড, সেই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এমএস