কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২টি বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফাতেমা নাসরিন, আরবি বিভাগের মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগের মনিজা আক্তার।
অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. বেলাল হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Advertisement
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম