গরমের দিনে বাইরে থেকে ঘেমে-নেয়ে ঘরে ফিরেই আমরা স্বস্তির জন্য এসির রিমোট খুঁজি। কিন্তু অনেক সময় দেখা যায়, ঠিক তখনই রিমোটটি খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা হঠাৎ করেই রিমোট কাজ করা বন্ধ করে দিয়েছে। বাইরে যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তখন এই ছোট সমস্যাটাই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
Advertisement
অনেকেই মনে করেন, বিশেষ করে স্প্লিট এসির ক্ষেত্রে রিমোট ছাড়া এসি চালানো সম্ভব নয়। কারণ এর ইনডোর ইউনিটের বাইরে সাধারণত কোনো বোতাম চোখে পড়ে না। কিন্তু বাস্তবে প্রায় সব স্প্লিট এসিতেই একটি লুকানো ম্যানুয়াল সিস্টেম থাকে, যা জরুরি অবস্থায় ব্যবহার করা যায়।
এসির এই গোপন সুবিধাটি খুঁজে পেতে প্রথমে ইনডোর ইউনিটের সামনের কভারটি হালকা করে উপরের দিকে তুলতে হবে। কভার খুললে সাধারণত ডান পাশে, ইন্ডিকেটর লাইটের কাছাকাছি একটি ছোট বোতাম বা ছিদ্র দেখা যায়। এটিই মূলত ‘ইমার্জেন্সি রান’ বা ম্যানুয়াল বাটন। কিছু মডেলে এটি একটু ভেতরে বসানো থাকে, তাই পেন বা পেন্সিলের সাহায্যে চাপ দিতে হতে পারে।
এই বাটনটি একবার চাপলেই এসি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং অটো মোডে কাজ শুরু করে। তখন এটি নিজে থেকেই ঘরের তাপমাত্রা অনুযায়ী কুলিং দিতে থাকে। সাধারণত এই অবস্থায় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট থাকে, তাই আলাদা করে কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে না।
Advertisement
তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিটি মূলত জরুরি ব্যবহারের জন্য। এতে শুধু এসি অন বা অফ করা যায়, কিন্তু তাপমাত্রা বা ফ্যান স্পিড নিজের মতো করে পরিবর্তন করা যায় না। এছাড়া কভার খুলতে গিয়ে জোর না করাই ভালো, কারণ এতে যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।
এসির রিমোট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামান্য এই কৌশলটি জানলে গরমের মধ্যে বড় ধরনের ঝামেলা এড়ানো সম্ভব। তবে স্থায়ী সমাধানের জন্য যত দ্রুত সম্ভব নতুন রিমোট সংগ্রহ করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরিকেএসকে
Advertisement