বিনোদন

বিজয়-সংগীতার বিচ্ছেদে তৃষা গুঞ্জন, পুরোনো সম্পর্কই কি কারণ?

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা সুরলিঙ্গমের বিচ্ছেদ ঘিরে নতুন করে জোরালো হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে সামনে এসেছে পরকীয়ার অভিযোগ, যেখানে নাম জড়িয়েছে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের।

Advertisement

দক্ষিণী চলচ্চিত্রে একসময় জনপ্রিয় জুটি ছিলেন বিজয় ও তৃষা। ২০০৪ সালে ঘিল্লি সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যায় তাদের। এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পান দুজন।

তবে হঠাৎ করেই দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা থেকে দূরে সরে যান এই জুটি। প্রায় ১৫ বছর পর ২০২৩ সালে লিও সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যায় তাদের।

সম্প্রতি বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। বিজয়ের জন্মদিনে তৃষা একটি সেলফি শেয়ার করে লেখেন, “জীবনে যতই ঝড় আসুক, শান্ত থেকো…”, সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

Advertisement

শুধু তাই নয়, ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী কীর্তি সুরেশেরর বিয়ের অনুষ্ঠানে গোয়ায় একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। বিভিন্ন সময় আরও কয়েকটি স্থানে তাদের একসঙ্গে উপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন:২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা হিন্দু অভিনেত্রী ইয়ামি গৌতম যে কারণে কোরআন শিখেছেন 

তবে প্রশ্ন উঠেছে-দীর্ঘ ১৫ বছর কেনো একসঙ্গে কাজ করেননি তারা? ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, ‘ঘিল্লি’ সিনেমার সময় থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি নাকি পৌঁছে যায় বিজয়ের পরিবারেও। এরপর পরিবার থেকে তৃষার সঙ্গে কাজ না করার পরামর্শ দেওয়া হয় তাকে। সেই কারণেই দীর্ঘ সময় এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি বলে শোনা যায়।

যদিও এসব বিষয় নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা। ফলে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে জল্পনা-আলোচনা চলছেই।

Advertisement

এমএমএফ