রাজধানীর শাহবাগ থানার ভেতর সম্প্রতি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান প্রমুখ।
শিবির অভিযোগ করে, তাদের সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল মাহমুদ, ডাকসুর নেতা ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এতে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একটি ভুয়া কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে হামলার শিকার হন সংশ্লিষ্টরা। এসময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
Advertisement
স্মারকলিপি দেওয়া শেষে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন খান অভিযোগ করেন, ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে পুনরায় দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে তা কখনো সম্ভব হবে না। তিনি বলেন, ছাত্রদল ভুয়া গুজব ছড়িয়ে শাহবাগ থানায় মব সৃষ্টি করেছে।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে বলেন, তদন্ত কমিটি ২৪ ও ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেও প্রায় ৯৬ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্য প্রশাসনকে দেওয়া হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মহিউদ্দিন বলেন, আরও সময় চাওয়া হলে ধরে নিতে হবে প্রশাসন প্রকৃত তদন্ত ও বিচার চায় না। তিনি দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় শিবির চার দফা দাবি উত্থাপন করেছে। এগুলো হলো-
Advertisement
এফএআর/একিউএফ