জাতীয়

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিককে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার।

Advertisement

অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিককে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ন্যস্ত করে সোমবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

Advertisement

আরএমএম/ইএ