নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সভাপতি এ কে এম আসিফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/একিউএফ
Advertisement