লাইফস্টাইল

গরমে চুলের যত্নে রাইস ওয়াটার নাকি ডাবের পানি কোনটি বেশি উপকারী

গরমকাল মানেই ঘাম, ধুলাবালি, আর্দ্রতা আর তীব্র রোদ। এই সময় অনেকেরই স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমে, চুল দ্রুত নোংরা হয়ে যায় এবং চুল পড়ার সমস্যাও বেড়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে স্ক্যাল্পে জ্বালা, চুলকানি বা খুশকির মতো সমস্যাও দেখা দেয়। বাজারে নানা ধরনের হেয়ার কেয়ার পণ্থাযকলেও অনেক সময় এগুলো দীর্ঘমেয়াদে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে। তাই প্রাকৃতিক উপাদানের দিকে ঝোঁক বাড়ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি উপাদান হলো, রাইস ওয়াটার এবং ডাবের পানি।

Advertisement

রাইস ওয়াটারের উপকারিতা

রাইস ওয়াটার বা চাল ধোয়া পানি হলো চাল ভিজিয়ে বা সেদ্ধ করার পর যে স্টার্চযুক্ত তরল পাওয়া যায়। এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে জাপান, চীন ও দক্ষিণ এশিয়ায় এটি বহু বছর ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।

এতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই, ইনোসিটল, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ম্যাগনেসিয়ামের মতো উপকারী উপাদান। এসব উপাদান চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল ভেঙে যাওয়া কমায়।

রাইস ওয়াটার মূলত চুলের গঠন উন্নত করতে কাজ করে। এটি চুলকে মসৃণ করে, ফ্রিজি ভাব কমায় এবং চুলে একটি প্রাকৃতিক শাইন আনে। নিয়মিত ব্যবহার করলে চুল কিছুটা ঘন ও শক্তিশালী মনে হতে পারে।

Advertisement

তবে রাইস ওয়াটার সরাসরি নতুন চুল গজায় এমন কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। এটি মূলত চুলের ক্ষতি কমিয়ে চুলকে ভালো অবস্থায় রাখতে সাহায্য করে।

রাইস ওয়াটারের সীমাবদ্ধতা

সব ধরনের চুলে রাইস ওয়াটার উপযুক্ত নাও হতে পারে। যাদের স্ক্যাল্প খুব শুষ্ক, খুব কার্লি বা প্রোটিন সেনসিটিভ, তাদের ক্ষেত্রে এটি চুলকে আরও রুক্ষ করে দিতে পারে। অতিরিক্ত ব্যবহারে চুল শক্ত বা ব্রিটল হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই পরিমিত ব্যবহার জরুরি।

ডাবের পানির উপকারিতা

ডাবের পানি বা নারিকেলের পানি প্রাকৃতিকভাবে হাইড্রেটিং উপাদানে ভরপুর। এতে থাকে ইলেকট্রোলাইট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেল, যা স্ক্যাল্পকে ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে। ডাবের পানি স্ক্যাল্পে একটি ঠান্ডা অনুভূতি দেয়, যা গরমে খুব আরামদায়ক। এটি চুলকানি, জ্বালা এবং অতিরিক্ত ঘামজনিত অস্বস্তি কমাতে কার্যকর। স্বাস্থ্যকর চুল বৃদ্ধিতে সহায়তা করে।

ডাবের পানি মূলত স্ক্যাল্পকে হাইড্রেট করে এবং প্রাকৃতিক ব্যালান্স বজায় রাখে। এটি খুব হালকা হওয়ায় স্ক্যাল্পে কোনো ভারী অনুভূতি তৈরি করে না। নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্প স্বাস্থ্য ভালো থাকে এবং চুল বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। এটি বিশেষভাবে উপকারী যাদের গরমে স্ক্যাল্প অয়েলি হয়ে যায় বা চুল দ্রুত চিটচিটে হয়ে পড়ে।

Advertisement

গরমে কোনটি বেশি কার্যকর

গরমের আবহাওয়ায় চুলের সবচেয়ে বড় প্রয়োজন হলো হাইড্রেশন এবং স্ক্যাল্পের আরাম। এই দিক থেকে ডাবের পানি অনেক ক্ষেত্রে বেশি কার্যকর বলে মনে করা হয়। যাদের চুল দুর্বল, ড্যামেজড বা কেমিক্যাল ট্রিটমেন্টে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য রাইস ওয়াটার কিছুটা উপকারী হতে পারে চুল শক্ত করার জন্য। অন্যদিকে যাদের সমস্যা হলো অতিরিক্ত ঘাম, চুলকানি, ফ্রিজি চুল বা স্ক্যাল্পে অস্বস্তি হয় তাদের জন্য ডাবের জল বেশি উপযোগী।

বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় চুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ক্যাল্পকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখা। অতিরিক্ত প্রোটিন ট্রিটমেন্টের চেয়ে ভারসাম্যপূর্ণ আর্দ্রতা অনেক বেশি জরুরি। তাই গরমকালে ডাবের জল নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো থাকে এবং চুলের সমস্যা অনেকটা কমে যায়।

রাইস ওয়াটার এবং ডাবের পানি দুটিই প্রাকৃতিক এবং উপকারী। তবে গরমকালে আপনার চুলের ধরন ও সমস্যার ওপর নির্ভর করে সঠিকটি বেছে নেওয়াই সবচেয়ে ভালো। স্ক্যাল্প আরাম, হাইড্রেশন এবং প্রাকৃতিক সুরক্ষার জন্য ডাবের জল সাধারণত বেশি কার্যকর, আর চুল শক্ত ও মসৃণ করতে রাইস ওয়াটার সহায়ক হতে পারে।

সূত্র: হেলথশটস, টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন চামচেই বদলে যেতে পারে আপনার সৌন্দর্যচর্চা শুধু কালো নয়, আইলাইনারের যেসব রং বদলে দেবে লুক 

এসএকেওয়াই