অর্থনীতি

জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বাড়াতে রেয়াতি সুবিধা বাড়ছে

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বাড়াতে এ খাতের রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের প্রস্তাব দিয়েছেন তিনি।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেন।

ইএইচটি/এমকেআর

Advertisement