ছুটির দিনের সকাল মানেই একটু ভিন্ন স্বাদের নাসতা আয়োজন। প্রতিদিনের রুটি-পরোটা বা পাউরুটির বাইরে যদি পুষ্টিকর ও দেশি খাবারের স্বাদ নিতে চান, তাহলে খুদের ভাত হতে পারে দারুণ একটি পছন্দ।
Advertisement
সহজে হজম হওয়া এই খাবারটি শুধু সুস্বাদুই নয়, বরং গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়াও এনে দেয় খাবারের টেবিলে। ঘি, ভর্তা, ডাল কিংবা সবজির সঙ্গে পরিবেশন করা খুদের ভাত ছুটির সকালের নাসতাকে করে তুলতে পারে আরও তৃপ্তিদায়ক ও বিশেষ।
উপকরণ ভাঙ্গা পোলাও/বাসমতি চাল ১ কাপ পেঁয়াজ বড় সাইজের ১ টা) তেল ১ টেবিল চামচ এলাচ ২ টা দারুচিনি ২ টুকরো লবঙ্গ ২ টা তেজপাতা ১ টা লবণ স্বাদমতো কাঁচামরিচ ৫-৬ টি আরও পড়ুন এখনই উপভোগ করুন পাকা আমের পায়েস আরও পড়ুন চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি যেভাবে তৈরি করবেনপ্রথমে খুদ বা ভাঙা চাল ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। এবার একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে তাতে একটি কুচি করা পেঁয়াজ এবং প্রয়োজনীয় মসলা দিয়ে দিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে ধুয়ে রাখা খুদ কড়াইয়ে ঢেলে দিন। এবার কম আঁচে ধীরে ধীরে খুদ ভাজতে থাকুন। কিছুক্ষণ পর খুদ থেকে দারুণ একটি সুগন্ধ বের হবে, যা বুঝিয়ে দেবে ভাজা প্রায় সম্পন্ন হয়েছে।
এদিকে অন্য একটি পাত্রে গরম পানি প্রস্তুত রাখুন। খুদ ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে গরম পানি ঢালুন। সাধারণত ১ কাপ খুদের জন্য ৩ কাপ পানি ব্যবহার করা হয়। পানি ধীরে ধীরে শুকিয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন। তারপর ওপর থেকে ৫-৬টি আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিন। এবার ওপরের অংশ নিচে এবং নিচের অংশ ওপরে এনে ভাতটি হালকাভাবে উল্টে দিন। এরপর ঢেকে খুব কম আঁচে প্রায় ১০ মিনিট দমে রাখুন।
Advertisement
দম দেওয়ার সময় ৩-৪ বার ভাত নেড়ে ওপর-নিচ করে দিলে সব খুদ সমানভাবে সেদ্ধ হবে। নির্ধারিত সময় পর চুলা বন্ধ করে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু খুদের ভাত। গরম গরম খুদের ভাতের সঙ্গে কয়েক ধরনের ভর্তা ও ডিম ভাজি পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।
জেএস/