খেলাধুলা

দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলো চেক প্রজাতন্ত্র

প্রথমার্ধে একটানা আক্রমণ করে গেছে দক্ষিণ কোরিয়া। বল দখলেও এগিয়ে ছিল এশিয়ার দলটি। কিন্তু বিরতির পর তারাই গোল হজম করে পিছিয়ে পড়ে চেক প্রজাতন্ত্রের কাছে।

Advertisement

বৃহস্পতিবার বৃহস্পতিবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ৫৯ মিনিটে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি গোল করে এগিয়ে নেন দলকে।

ভ্লাদিমির কুফাল অন্য প্রান্ত থেকে লং থ্রো করেন। আর সেখানে উঠে এসে হেড করেন অধিনায়ক ক্রেইচি। বলটি কাছের পোস্টে জালে পাঠিয়ে দেন তিনি।

কোরিয়ার গোলরক্ষকের সেখানে কোনো সুযোগই ছিল না। একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারা কোরিয়াকে হতাশায় ডুবিয়ে নিজের দলকে এগিয়ে নিলেন চেক প্রজাতন্ত্র।

Advertisement

এর আগে, প্রথমার্ধের খেলা কোনো গোল ছাড়াই শেষ হয়। তবে আক্রণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া।

আইএন