চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) ফল উৎসব। দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নগরীর লাভ লেইনের একটি কমিউনিটি সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।
Advertisement
সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় ফল উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এছাড়া বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব কৃষিমন্ত্রী / কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুসা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশিতারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন সময়োপযোগী। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
Advertisement
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়/ছবি: জাগো নিউজ
উৎসবে গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে টিসিজেএ’র সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমডিআইএইচ/এমএমকে
Advertisement