চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (১৯ জুন) ভোরে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিরচর এলাকার মহির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
Advertisement
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মুহাম্মদ জাফর আহমদ, পারেসুল আলম, অছিউর রহমান, মোহাম্মদ তৌহিদুর রহমান ও মোজাফফর আহমদ।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, ভোর চারটার দিকে মোজাফফর আহমদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
Advertisement
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এমআরএএইচ/এএমএ
Advertisement