জাতীয়

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৯

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

Advertisement

শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- শাহিদা বেগম (৪০), হাসান উল্লাহ (৩৮), মো. রাসেল (২০), মো. নাবিল (২৩), মো. আব্দুল্লাহ ফরহাদ (২৩), মো. ইউসুফ সাকিব (২৪), আব্দুর রহমান খান ওরফে মিঝু (২৮), সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ, মোছা. শামসুন্নাহার (৪৫), আফজাল হোসেন, মো. ফজলে রাব্বি (২২), মো. বাবুল (৩২), আরফিন ইসলাম চয়ন (২৩), মো. রবিউল ইসলাম (১৯), সাগর (৩৩), মো. মুকবুল হোসেন (৪৫) ও নাঈম (১৮)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২ টি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, ৪ টি ম্যাগজিন এবং ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Advertisement

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন ধরনের অপরাধী।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/এএমএ

Advertisement