নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাওপাড়া ঢালান এলাকার স্বামী রাহুল রাহাত ও স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। বিকেল চারটার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হলে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার ও এলাকাবাসীরা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, একমাস আগে রাহুল রাহাত ও লিজা খাতুন প্রেম করে বিয়ে করে।
এ বিষয়ে নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করতে পারে অথবা অন্যকোনো কারণ আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Advertisement
রেজাউল করিম রেজা/এমআরএম