রাজনীতি

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়। বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালে নয়নকে দেখতে গিয়েছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

Advertisement

আতিকুর রহমান রুমন আরও জানান, নয়ন বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।

কেএইচ/বিএ