জাতীয়

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় রাতভর অভিযান শেষে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

Advertisement

বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

কেআর/জেএইচ

Advertisement