মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ১৩তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (২৪ জুন) ঢাকার নৌ সদর দপ্তরের বি.এন. সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া সভায় উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশ নেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার সভায় অংশ নেন।
Advertisement
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম, এসিএস এবং সিএফও দিদারুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।
বিএ
Advertisement