বাংলা একাডেমি পরিচালিত ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৬’ এর জন্য ২০২৫ সালে প্রকাশিত উপন্যাস ও গল্পগ্রন্থ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Advertisement
বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক ইমরুল ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি পরিচালিত ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদানের জন্য ৪৯ বছর বয়স পর্যন্ত (জন্ম ১৯৭৭ সালে বা তৎপরবর্তীকালে) কথাসাহিত্যিকদের উপন্যাস বা গল্পগ্রন্থ জমা দিতে হবে।
আরও পড়ুন পাওয়া যাচ্ছে ‘উত্তরাধিকার’ ও ‘ধানশালিকের দেশ’২০২৫ সালে প্রকাশিত মানসম্পন্ন প্রতিটি গ্রন্থের সাত কপি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
Advertisement
উপন্যাস বা গল্পগ্রন্থের সঙ্গে কথাসাহিত্যিককে বয়স প্রমাণের জন্য জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত কপি ও মোবাইল নম্বর জমা দিতে হবে।
শুধু বাংলাদেশের নাগরিক এ পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন। প্রয়াত ব্যক্তির বই পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
এসইউ
Advertisement