সারাদেশে আওয়ামীলীগের মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে মাগুরা জেলা যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
Advertisement
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা ভাইনার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা সহ মাগুরা জেলা যুবদলের সব ইউনিটের নেতা কর্মীরা।
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সারাদেশে মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করার চেষ্টা করছে আওয়ামীলীগ। আমরা বেঁচে থাকতে তাদের উত্থান হতে দেবো না।’
Advertisement
মোঃ মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম