সিরাজগঞ্জ শহরে অতিরিক্ত দামে লিচু বিক্রি ও ফলের ক্রয় ভাউচার না থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।
Advertisement
বুধবার (২৪ জুন) দুপুরে শহরের বড় বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান হয়।
অভিযানে ফল ব্যবসায়ী আব্দুল মোতালেব বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে লিচু বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুর এলাকায় মীনা আইসক্রিম কারখানায় অনুমোদনহীন রং, ফ্লেভার, সাইট্রিক অ্যাসিড মিশ্রিত করে শিশু খাদ্য আইসক্রিম ও দধি উৎপাদন করে বাজারজাত করায় মালিক সোহানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুলিশ, আনসার সদস্য ও জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন ক্যাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Advertisement
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে বলেন, ‘মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীনা আইসক্রিমের মালিক ও অতিরিক্ত দামে লিচু বিক্রি করায় দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এম এ মালেক/এএইচ/জেআইএম