পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী।
Advertisement
শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।
আরও পড়ুন সাড়ে তিন মাসে হাম কাড়লো ৭ শতাধিক শিশুর প্রাণউদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি চট্টগ্রামে শিগগির একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকা জরুরি।
শোয়েব ফারুকী বলেন, ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়। সে জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
Advertisement
অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিংয়ের এই যুগে সরাসরি দর্শকের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।
‘পিকস, পিপল, পারসপ্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্সের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।
প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানান দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
কেএসআর/
Advertisement