নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মতলুবর রহমান।
গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
ডিবি জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় চারটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রতারকদের মোবাইল ফোনে ভিসা প্রতারণার এডিট করা কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্ট এবং জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।
Advertisement
নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, ‘গ্রেফতার চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
আমিরুল হক/এএইচ/এএসএম