বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।
Advertisement
রোববার (২৮ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বটতলা এলাকার প্রয়াত তোতা সরদারের ছেলে। হত্যার শিকার রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। অভিযুক্ত বেল্লাল সরদার স্ত্রী ও মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।
আরও পড়ুন টিকটক নিয়ে কলহ: নড়াইলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যাস্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত বেল্লাল তার মেয়েকে মায়ের অসুস্থতার কথা বলে কোচিং থেকে নিয়ে আসে। মেয়েটি বাসায় এসে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানায়। পরে বাড়িমালিক থানা-পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
Advertisement
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। অভিযুক্ত স্বামী বেল্লাল সরদারকে শহরের কেবি বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনএফজেডআই/এমএমকে