রাজধানীর পল্টনে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ মো. লালন (৩৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ২৮টি মাদক মামলা রয়েছে।
Advertisement
সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা এবং একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
আরও পড়ুন চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিললো ইয়াবার চালানপরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন নিজেকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার লালনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
টিটি/ইএ
Advertisement