‘শুধু প্রোফাইলে হাদির ছবি লাগালেই হাদিভক্ত হওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, হাদি যা চেয়েছিলেন তা সংকীর্ণ মন নিয়ে বোঝা সম্ভব নয়।
Advertisement
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘স্পিক উইথ রিবেল প্রডাকশন’-এর উদ্যোগে আয়োজিত ‘কলম, সংস্কৃতি ও সিংহাসন: ক্ষমতার লড়াইয়ে যুগে যুগে সংস্কৃতিক রাজনীতি’ শীর্ষক এ সেমিনারে সাবেক এই উপাচার্য এসব কথা বলেন।
সালেহ্ হাসান নকীব বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাঝে হাদি রয়েছে। যারা হাদিভক্ত ছিল তাদের বুঝতে হবে হাদি কী চেয়েছিল। হাদিকে বুঝতে হলে বুঝতে হবে হাদির উদ্দেশ্য বা প্রত্যাশা কী ছিল।’
Advertisement
এসআর/এমএস