ধর্ম

মেকআপ নষ্ট হওয়ার ভয়ে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে?

প্রশ্ন: বিয়ের কনে যদি মেকআপ নষ্ট হওয়ার ভয়ে অজুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়ে, তাহলে কি তার নামাজ শুদ্ধ হবে?

Advertisement

উত্তর: অজুর পবিবর্তে তায়ম্মুম শুদ্ধ হওয়ার জন্য গ্রহণযোগ্য ওজর থাকা জরুরি। কেউ যদি পানি না পায়, তার অবস্থানের এক মাইল বা তার বেশি দূরত্ব পর্যন্ত পানি না থাকে, সে তায়াম্মুম করতে পারে। অসুস্থতার কারণে পানি ব্যবহারে গ্রহণযোগ্য অসুবিধা থাকলেও তায়াম্মুম করা বৈধ হয়।

আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ শৌচস্থান থেকে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর; অতঃপর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ কর। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। (সুরা নিসা: ৪৩)

এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী (রহ.) ইমামগণের ব্যাখ্যা বর্ণনা করেছেন যে, পানি থাকলে তায়াম্মুম করা বৈধ হবে না। তবে যদি পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি অথবা প্রাণ বা অঙ্গ হানির আশংকা থাকে, তাহলে তায়াম্মুম করা বৈধ হবে। (তাফসীরে কুরতুবী)

Advertisement

আরও পড়ুন নেইলপলিশ ব্যবহার করা কি জায়েজ?

সুতরাং অজুর পরিবর্তে তায়াম্মুম বৈধ হওয়ার জন্য গ্রহণযোগ্য ওজর থাকা জরুরি আর মেকআপ বা সাজ নষ্ট হওয়ার ভয় অজুর পরিবর্তে তায়াম্মুম জায়েজ হওয়ার জন্য গ্রহণযোগ্য কোনো ওজর নয় সাধারণ অবস্থায় ও বিয়ের কনের ক্ষেত্রেও। তাই মেকআপ নষ্ট হওয়ার ভয়ে অজুর পরিবর্তে তায়াম্মুম করলে পবিত্রতা অর্জিত হবে না এবং এ অবস্থায় নামাজ পড়লে নামাজও শুদ্ধ হবে না।

কেউ এ রকম ক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ আদায় করে থাকলে ওই নামাজ কাজা করে নিতে হবে।

আরও পড়ুন অস্বাভাবিক বড় দাঁত কেটে ছোট করা কি জায়েজ?

ওএফএফ

Advertisement