রাজধানীর আজিমপুর এলাকার এক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায় মন্দা হওয়ায় তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।
Advertisement
রোববার (৫ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিটআব্দুর রাজ্জাককে হাসপাতালে নিয়ে আসা মো. সিফাত জানান, আব্দুর রাজ্জাক তার বড় ভাইয়ের শ্বশুর। তিনি একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে কাউকে কিছু না বলে ওই ভবনের ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধনিহত রাজ্জাক মোহাম্মদপুর এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর