বিনোদন

দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

 

মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ৩৪ জন তারকাকে নিয়ে নির্মিত এই কমেডি ছবি মাত্র ৯ দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ১৫ কোটির বেশি আয় করে। প্রথম সপ্তাহ শেষে এর সংগ্রহ দাঁড়ায় ৯৩ কোটিরও বেশি। দ্বিতীয় শুক্রবার সিনেমাটি আয় করে ৪ কোটি ৫০ লাখ রুপি এবং দ্বিতীয় শনিবার আরও ৭ কোটি ৩৫ লাখ রুপি যোগ হয়। ফলে মোট আয় ১০৫ কোটি রুপি ছাড়িয়ে যায়।

ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, রোববারের আয় যুক্ত হলে সিনেমাটির মোট সংগ্রহ প্রায় ১১৪ কোটি রুপিতে পৌঁছাতে পারে। একই সময়ে মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত ‘আলফা’র সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। দ্বিতীয় দিনে ‘আলফা’র আয় ছিল ১১ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে ‘ককটেল ২’ আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি এবং ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সংগ্রহ করেছে ২ কোটি রুপি।

দীর্ঘদিন আর্থিক জটিলতায় আটকে থাকার পর অবশেষে মুক্তি পায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটির ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক স্বত্ব বিক্রি করেই প্রযোজনা ব্যয়ের বড় অংশ উঠে এসেছে। ফলে বক্স অফিসের আয়ের ওপর প্রযোজকদের চাপ তুলনামূলক কম ছিল।

Advertisement

এছাড়া ছবির আর্থিক পরিস্থিতি বিবেচনায় অক্ষয় কুমারও নিজের পারিশ্রমিক কম নিয়েছেন বলে জানা গেছে। নির্দিষ্ট পারিশ্রমিকের পরিবর্তে ছবির লাভের অংশ থেকেই তিনি পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন ক্যাটরিনাকে কেন ভয় পান পরিণীতি? জানালেন নিজেই

আহমেদ খান পরিচালিত এই সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, দিশা পাটানি, আরশাদ ওয়ারসি, জ্যাকুলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, লারা দত্ত, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তলপাড়ে, কৃষ্ণা অভিষেক, উর্বশী রাউতেলাসহ মোট ৩৪ জন অভিনয়শিল্পী।

আরও পড়ুন ২৫ বছরের পরিচয়ের পর কীভাবে প্রেমে পড়েন গৌরী-আমির

এদিকে সিনেমাটির ওটিটি মুক্তি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী আগস্টে জিও হটস্টার-এ সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।

এমএমএফ

Advertisement