খেলাধুলা

দেখে নিন মেক্সিকো-ইংল্যান্ডের শুরুর একাদশ

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছিয়ে গেছে ম্যাচের কিক-অফ।

Advertisement

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকো সিটিতে বৈরি আবহাওয়া এবং স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন সূচি অনুযায়ী এক ঘণ্টা পিছিয়ে বাংলাদশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

এই বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করছে কিংবদন্তি আজতেকা স্টেডিয়াম। তাই গ্যালারিভর্তি সমর্থকদের উচ্ছ্বাসকে পুঁজি করে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মেক্সিকো।

অন্যদিকে চোটের সমস্যায় জর্জরিত ইংল্যান্ড শেষ ৩২-এর ম্যাচে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত অধিনায়ক হ্যারি কেনের দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত করে তারা।

Advertisement

মেক্সিকো অবশ্য দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্ব ও শেষ ৩২–এর ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পাশাপাশি এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি দলটি।

ইংল্যান্ড একাদশ

জর্ডান পিকফোর্ড, নিকো ও’রেইলি, মার্ক গেহি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, হ্যারি কেইন।

মেক্সিকো একাদশ

Advertisement

রাউল র‍্যাঞ্জেল, হোর্হে সানচেস, সেসার মন্টেস, হোহান ভাসকেস, হেসুস গাইয়ার্দো, এরিক লিরা, লুইস রোমো, গিলবার্তো মোরা, রাউল হিমেনেস, হুলিয়ান কিনিওনেস, রোবের্তো আলভারাদো।

আইএন