দেশজুড়ে

গাজীপুর থেকে যশোরে আসার পথে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর থেকে প্রাইভেটকারে যশোরে আসার পথে এক নারী (২৮) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি গাজীপুরের এক পরিচিত ব্যক্তির সঙ্গে বোরকার ব্যবসা করতেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওই পরিচিত ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনের সঙ্গে প্রাইভেটকারে করে যশোরে বেড়ানোর উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে এনে রেখে অভিযুক্তরা চলে যায়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার বিকেলে ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এফএ/জেআইএম