তথ্যপ্রযুক্তি

ম্যাক ব্যবহারকারীদের জন্য ‘জেমিনি স্পার্ক’ চালু করলো গুগল

ম্যাকওএসের জন্য জেমিনি অ্যাপে নতুন এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী জেমিনি স্পার্ক চালু করেছে গুগল। আপাতত বিটা সংস্করণে থাকা এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী গুগল এআই আলট্রা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Advertisement

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো জেমিনি স্পার্কের ঘোষণা দেওয়া হয়। গুগলের ভাষ্য অনুযায়ী, এটি এমন একটি এআই সহকারী, যা শুধু নির্দেশনা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারবে।

ম্যাক কম্পিউটারে জেমিনি স্পার্কের মাধ্যমে ডাউনলোড ফোল্ডারে থাকা বিপুল সংখ্যক পিডিএফ ফাইল স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ফোল্ডারে সাজিয়ে রাখা যাবে। এছাড়া কম্পিউটারে সংরক্ষিত ফাইল ব্যবহার করে গুগল ওয়ার্কস্পেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন কাজও করা যাবে। উদাহরণ হিসেবে, ল্যাপটপে থাকা ইনভয়েস থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি স্প্রেডশিট তৈরি করতে পারবে এআই সহকারীটি।

ভবিষ্যতে জেমিনি স্পার্কে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা স্মার্টফোন থেকে নির্দেশনা দিলে ম্যাক কম্পিউটারে সেই কাজও সম্পন্ন করতে পারবে স্পার্ক। যেমন-বাইরে থাকা অবস্থায় প্রয়োজনীয় কোনো ফাইল খুঁজে বের করে সেটি ই-মেইলে পাঠানোর মতো কাজও করতে পারবে এটি।

Advertisement

তবে এসব সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে জেমিনি স্পার্ককে প্রয়োজনীয় ফাইল ও তথ্য ব্যবহারের অনুমতি দিতে হবে। গুগলের দাবি, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ফাইলে এআই সহকারী প্রবেশ করবে না।

এছাড়া জেমিনি স্পার্ককে এখন গুগল টাস্কস ও গুগল কিপ-এর সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যানভা, ড্রপবক্স, ড্রপবক্স, ইনস্টকার্ট, ওপেনটেবিল এবং জিলো রেন্টাল-এর মতো তৃতীয় পক্ষের বিভিন্ন সেবার সঙ্গেও এর সমন্বয় যুক্ত হবে।

বর্তমানে জেমিনি স্পার্ক কেবল বিটা সংস্করণে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। এটি ব্যবহার করতে হলে মাসে ১০০ মার্কিন ডলার মূল্যের গুগল এআই আল্ট্রা সাবস্ক্রিপশন থাকতে হবে।

সূত্র: এনগ্যাজেট

Advertisement

11058331095885

শাহজালাল/কেএসকে