বিনোদন

ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন পড়শী

প্রিয় দলের বিদায় মেনে নিতে পারছেন না জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের হারে মন খারাপ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা অটুট রেখেই সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। একই সঙ্গে ফুটবলের দুই কিংবদন্তি রোনালদো ও মেসির জন্যও জানিয়েছেন শুভকামনা।

Advertisement

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পড়শী লিখেছেন, ‘সবসময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল। রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটা সুন্দর অধ্যায় উপহার দিক।’

ফেসবুকে পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের বিদায়ে নিজেদের হতাশার কথা জানান। আবার অনেকেই পড়শীর বার্তাকে খেলোয়াড়সুলভ মানসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। কেউ কেউ লিখেছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ, তবে ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কমে না।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশন থমকে গেল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই। শেষ ১৬-র রুদ্ধশ্বাস ও নাটকীয় মহাকাব্যে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ঐতিহাসিক রেকর্ড গড়েছে নরওয়ে। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের অনেক তারকাও।

Advertisement

এমআই/জেআইএম