শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রে ফোলারিন বালুগান। সেই হিসেবে শেষ ষোলোতে মাঠে নামার কথা নয় তার। কিন্তু তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফলে শেষ ষোলোতে মাঠে নামতে পারবেন তিনি।
Advertisement
গুঞ্জন ছড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি নিজেই জানান যে, মার্কিন প্রেসিডেন্টের ফোনকল পেয়েছিলেন তিনি।
এবার গুঞ্জন সত্যি করে ট্রাম্প নিজেই বালুগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন। ফিফাকে লাল কার্ডের বিষয়টি নিয়ে আবারও ভাবতে বলেন তিনি।
গতকাল সোমবার হোয়াইট হাউসে তিনি বলেন, ‘আমি কেবল পুনর্বিবেচনা করার জন্য বলেছিলাম। কারণ, আমার মনে হয়নি ওটা কোনো ফাউল ছিল। আর সত্যি বলতে, এসব বিষয় আমি ভালোই বুঝি। আমার কাছে ওটা ফাউল মনে হয়নি। আমার মনে হয়েছে দুজন দুর্দান্ত খেলোয়াড় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন।’
Advertisement
রেফারিদের সমালোচনা করেন ট্রাম্প। অনুরোধ করলেও তার মতে, সঠিক সিদ্ধান্ নিয়েছে ফিফা। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা (ফিফা) একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। রেফারির সিদ্ধান্তটি ছিল অত্যন্ত বাজে, অথচ সেই বিষয়ে কেউ কথাই বলছে না। সবাই লাল কার্ড পাওয়ার বিষয়টি নিয়ে এমনভাবে কথা বলছে, যেন ওটাই ঠিক ছিল; লাল কার্ড দেওয়ার ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তটি কেমন ছিল, তা নিয়ে কেউ আলোচনা করছে না।’
তবে ফিফার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
আইএন
Advertisement