২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২। এর মধ্যে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ। এসব শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।
Advertisement
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ করা তথ্যানুযায়ী, সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদ রয়েছে ১৯,৮৬,২৭২টি এবং শূন্যপদ রয়েছে ৫,২১,৯২২টি ৷ শূন্যপদ পূরণে এরই মধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।
তিনি বলেন, কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের সর্বশেষ তথ্য এবং নিয়োগের অগ্রগতি জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের অনুরোধ করা হয়েছে।
Advertisement
এমওএস/এমএএইচ/