ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন গাজী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ২৮ আগস্ট দায়ের হওয়া ইমন গাজী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম তিনজনকে মামলায় গ্রেফতার দেখানোর জন্য পৃথক আবেদন করেন।
Advertisement
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। আবেদনটি শুনানি শেষে আদালত তিনজনকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
বর্তমানে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলাম পৃথক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এমডিএএ/এমকেআর
Advertisement